প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক পরিদর্শকদের ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন বা পরমাণুবিজ্ঞানীদের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না। গতকাল বুধবার ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক প্রতিবেদনে খামেনিকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি, আমাদের সামরিক স্থাপনায় কোনো বিদেশিকে ঢুকতে দেব না। বিদেশিরা বলেছে, আমাদের পরমাণুবিজ্ঞানীদের সঙ্গে কথা বলার অবশ্যই অনুমতি দিতে হবে। কিন্তু এটা জেরা করার মতো।’ যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এএফপি