খামেনির তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ এক শিয়া আলেমের নাগরিকত্ব বাতিল করা বাহরাইনের নেতাদের ‘বোকামিপূর্ণ’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে খামেনি বলেন, এটি উপসাগরীয় রাজ্য বাহরাইনের শিয়াদের সহিংসতায় প্ররোচিত করতে পারে। উল্লেখ্য, শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ বাহরাইনের সুন্নি নেতৃত্বাধীন সরকার দেশের শিয়াদের বিরুদ্ধে দমনপীড়ন চালান বলে তাদের অভিযোগ। সম্প্রতি শিয়াদের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ ইসা কাসিমের নাগরিকত্ব বাতিল করতে পদক্ষেপ নিয়েছে বাহরাইন সরকার। এর পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করলেন খামেনি।