খামেনির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল বুধবার ইসরায়েলের কর্মকাণ্ডকে খামেনি ওই মসজিদের জন্য ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন। খামেনির দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ফিলিস্তিনে ইহুদিদের অপরাধমূলক কর্মকাণ্ড ও পবিত্র আল-আকসা মসজিদের প্রতি বারবার অপমানমূলক কর্মকাণ্ড মুসলিমদের জন্য প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’ ফিলিস্তিনিরা অভিযোগ করেছে, ইহুদি নববর্ষ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের অবাধে ঢুকতে দিচ্ছে ইসরায়েলি পুলিশ। অন্যদিকে মুসলমানদের নামাজ আদায় করতেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। একে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। রয়টার্স