খামেনির শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রয়াত আকবর হাশেমি রাফসানজানির প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে গতকাল সোমবার নেতৃত্ব দিয়েছেন। রাফসানজানি গত রোববার ৮২ বছর বয়সে তেহরানের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। রাফসানজানিকে ‘সংগ্রামের সঙ্গী’ আখ্যা দিয়েছেন খামেনি। পারস্পরিক মতভেদ থাকলেও বলেছেন, এ মৃত্যুর ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিও প্রয়াত সাবেক প্রেসিডেন্টের প্রশংসা করেছেন। আর তাঁকে ‘ইসলামি বিপ্লবের গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে মূল্যায়ন করেছেন।
এএফপি