প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত অবস্থায় পড়ে থাকা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ইসরায়েলি সেনা এলোর আজারিয়াকে ক্ষমা করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আদালত বুধবার সেনাসদস্য এলোর আজারিয়াকে দোষী সাব্যস্ত করেন। তিনি গত মার্চে ফিলিস্তিনি যুবক আবদুল ফাতাহ আল-শরিফের মাথায় গুলি করে হত্যা করেছিলেন। সেনাবাহিনী বলছে, আজারিয়ার কর্মকাণ্ড ইসরায়েলে সেনাবাহিনীর মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। রোববার তাঁর সাজা ঘোষণা হবে। সাজাপ্রাপ্ত সেনার পক্ষেই অবস্থান নিয়েছেন নেতানিয়াহু। এক ফেসবুক বার্তায় তিনি বলেন, ‘এলোর আজারিয়াকে ক্ষমা করে দেওয়ার পক্ষে আমি।’