খোমেনির নাতি বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে আগামী মাসে অনুষ্ঠেয় আলেমদের বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বাদ পড়েছেন বা নাম প্রত্যাহার করে নিয়েছেন পাঁচভাগের চারভাগ প্রার্থীই। এঁদের মধ্যে আছেন দেশটির ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি (৪৩)। হাসানের ছেলে আহমাদ গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, গার্ডিয়ান কাউন্সিলের মতে তাঁর বাবার যথেষ্ট ধর্মীয় প্রজ্ঞা নেই। প্রসঙ্গত, হাসান খোমেনি সংস্কারপন্থী হিসেবে পরিচিত। ২৬ ফেব্রুয়ারি ইরানের পার্লামেন্ট নির্বাচন ও ইসলামি ধর্মতত্ত্ববিদদের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পরিষদ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং তার উত্তরসূরি নির্বাচনের কাজ করে।
এএফপি