গণকবরে ২৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দায়ির ইজর প্রদেশের মরুভূমিতে একটি গণকবরে ২৩০টি মরদেহ পাওয়া গেছে। ইরাকের সীমান্ত-সংলগ্ন এলাকাটির লোকজন সম্প্রতি ওই গণকবরটি খুঁজে পান। ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাঁদের হত্যা করেছে বলে মনে করা হচ্ছে। ওই এলাকায় জঙ্গিগোষ্ঠীর তৎপরতার পর থেকে প্রায় ৯০০ শিয়া সম্প্রদায়ের মানুষ নিখোঁজ রয়েছেন। গত বুধবার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলছে, গণকবরে পাওয়া মরদেহের বেশির ভাগই বেসামরিক মানুষ।
আল-জাজিরা