প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রামাদি শহরে একটি গণকবরের সন্ধান মিলেছে। এতে নারী, শিশুসহ অন্তত ৪০ জনের দেহাবশেষ পাওয়া গেছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গত বছরের মে মাসে শহরটি দখল করার পর ওই লোকজনকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশ গত বুধবার ওই গণকবরের ভিডিও প্রকাশ করে। ইরাকি সেনারা আনবার প্রদেশের রাজধানী রামাদি শহর গত মাসে জঙ্গিদের দখলমুক্ত করে। আইএস ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার একটি বড় অংশ দখল করে সেখানে ‘খিলাফত’ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। তারা ভিন্নমতাবলম্বী হাজারো মানুষকে নির্যাতন ও হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
রয়টার্স