গণতন্ত্রের জন্য উন্মুখ হংকংয়ে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে শুরু হওয়া গণতান্ত্রিক আন্দোলনের পর গতকাল রোববার হংকংয়ের সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পরিষদের এ নির্বাচনে হংকংয়ের স্বাধীনতার পক্ষে থাকা আন্দোলনকারীরা প্রতিদ্বন্দ্বিতা করতেই পারছেন না। তাই অনেকেই মনে করছেন, এ নির্বাচনের মধ্য দিয়ে আধা স্বায়ত্তশাসিত এ অঞ্চলে চীনের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে।
গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় শুরু হয় ভোট গ্রহণ। তা চলার কথা রাত সাড়ে ১০টা পর্যন্ত। ভোটার ও প্রার্থীদের সরব উপস্থিতিতে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো বেশ জমজমাট হয়ে ওঠে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে তিন জোটের মধ্যে। প্রথমত চীনপন্থী জোট। দ্বিতীয়ত গণতন্ত্রের পক্ষের জোট। আর অধিক স্বায়ত্তশাসনকামী ‘লোকালিস্ট’ নামের তৃতীয় ধারা। এদের মধ্যে আবার পূর্ণ স্বাধীনতার পক্ষের লোকও রয়েছেন।
চীনের বিশেষ প্রশাসনিক এলাকা হংকংয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ স্থানীয় আইন পরিষদের ৭০টি আসনের জন্য এই ভোট হচ্ছে। এর মধ্যে ৪০ জন আইনপ্রণেতা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আর ৩০টি আসন বিভিন্ন পেশাজীবীর। এর মধ্যে আছে বিমা কোম্পানি, শিক্ষা খাত এবং খাদ্য পরিবেশকদের মতো পেশাজীবীরা। সাধারণত এই আসনগুলোতে চীনপন্থী প্রার্থীরাই নির্বাচিত হন। তাই অধিক স্বায়ত্তশাসনের পক্ষে থাকা ‘লোকালিস্টরা’ যদি বেশি আসনও পায় তারপরও চীনের নিয়ন্ত্রণে কোনো ভারসাম্যহীনতা তৈরি হবে না।