গভর্নর হত্যা আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর এডেনের গভর্নরকে গাড়িবোমা হামলা চালিয়ে হত্যার দাবি করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে এডেনের প্রধান সড়কে একটি বিধ্বস্ত গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। গতকাল রোববার আইএসের এক টুইট বার্তায় দাবি করা হয়, এডেনের উপকণ্ঠের তিওয়াই এলাকায় গাড়িবোমা হামলা চালিয়ে গভর্নর জাফর সাদ ও তাঁর আটজন দেহরক্ষীকে তারা হত্যা করেছে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবায় প্রচারিত এক বিবৃতিতে শহরের নিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল মোহাম্মদ মুসাদ গভর্নর সাদ ও তাঁর ছয়জন দেহরক্ষী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। সাদ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির ঘনিষ্ঠজন বলে পরিচিত।
এএফপি