প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি নাগরিকদের সন্তান ধারণের জন্য থাইল্যান্ডের নারীদের গর্ভাশয় ভাড়া দেওয়ার প্রচলিত ব্যবস্থাটি নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। বিতর্কিত দুটি ঘটনায় বিতর্কের জেরে এ পদক্ষেপ নেওয়া হলো। অন্য কোনো নারীর হয়ে সন্তান ধারণের ব্যাপারে প্রচার কার্যক্রমও নতুন আইনে নিষিদ্ধ করা হয়েছে। থাইল্যান্ডের মেডিকেল কাউন্সিল ১৯৯৭ সালেই বাণিজ্যিক উদ্দেশ্যে গর্ভাশয় ভাড়া দেওয়া নিষিদ্ধ করে। ওই প্রক্রিয়ায় থাইল্যান্ডের এক নারীর গর্ভে জন্মানো এক জন্মগত ত্রুটিযুক্ত শিশুকে তার অস্ট্রেলীয় মা-বাবা পরিত্যাগ করেছিলেন। তাঁরা ছেলেটির সুস্থ যমজ বোনটিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যান।
এএফপি