গাছ লাগিয়ে ফিলিপাইনের বিশ্ব রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ লাগিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে ফিলিপাইন। জাতীয় বনায়ন কর্মসূচির আওতায় এক ঘণ্টায় দেশটিতে ৩২ লাখ গাছ লাগানো হয়েছে বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন। আজ শনিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।


গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। তবে ফিলিপাইনের কর্মকর্তারা রেকর্ডটির ব্যাপারে খুব আশাবাদী। তাঁরা বলছেন, ২০১১ সালের ১৫ আগস্ট ভারত ১৯ লাখ গাছ লাগিয়ে যে রেকর্ড করেছিল, তাঁরা তা ভাঙার বিষয়ে আত্মবিশ্বাসী।


আঞ্চলিক পরিবেশবিষয়ক পরিচালক মার্ক ফ্রাগাদা জানান, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপের ছয়টি পৃথক এলাকায় গাছগুলো লাগানো হয়। সামরিক বাহিনীর নেতৃত্বে এক লাখ ৬০ হাজার সরকারি কর্মকর্তা, ছাত্র ও স্বেচ্ছাসেবী এতে অংশ নেন।


পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি দিমেত্রিও ইগনাকিও জানান, আয়োজকেরা ঘণ্টায় ৪৬ লাখ গাছ লাগানোর লক্ষ্য ঠিক করেছিল।