গাজা যুদ্ধবিরতির খসড়ায় সীমান্তসহ বিভিন্ন ইস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতির মধ্যে মিসরের মধ্যস্থতায় কায়রোতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টাপ্রক্রিয়া এগিয়ে চলছে। দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির খসড়ায় গাজার সীমান্ত খুলে দেওয়া ও সীমান্ত ক্রসিংয়ে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী মোতায়েনের মতো স্পর্শকাতর ইস্যুগুলো রয়েছে। মিসরের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।
বেসরকারি মালিকানাধীন মিসরীয় দৈনিক আল সোরৌক-এ গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য আলোচনার খসড়ায় অনেকগুলো স্পর্শকাতর ইস্যুর সঙ্গে গাজার সীমান্ত খুলে দেওয়া ও সীমান্ত ক্রসিংয়ে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়টি উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা বলেন, কোনো কিছু মেনে নেওয়ার আগে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিই তাঁদের কাছে প্রাধান্য পাবে। মিসরের মধ্যস্থতাকারীরা জানান, ইসরায়েল বা ফিলিস্তিনি আলোচকেরা এখনো খসড়ার বিষয়ে নিজেদের অবস্থান জানাননি।