গাজায় ইসরায়েলের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফিলিস্তিনি-অধ্যুষিত গাজা উপত্যকার উত্তর অংশে গতকাল রোববারও হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসনিয়ন্ত্রিত ওই ভূখণ্ড থেকে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে তিন দিন আগে রকেট নিক্ষেপ করা হয়েছিল। খবর এএফপি ও রয়টার্সের।
হামাসের ছোড়া রকেটটি ইসরায়েলের উন্মুক্ত প্রান্তরে পড়েছিল। ফলে কেউ হতাহত হয়নি। সুন্নি জঙ্গি সংগঠন আইএসের সমমনা সালাফি জিহাদি সংগঠন ‘ওমর ব্রিগেডস’ ওই হামলার দায় স্বীকার করেছে।
গাজায় গতকালের ইসরায়েলি হামলায়ও হতাহতের কোনো খবর মেলেনি। হামাসের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়।
গাজা থেকে গত কয়েক সপ্তাহে ইসরায়েলের উদ্দেশে৵ বিচ্ছিন্নভাবে কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে সীমান্ত সহিংসতায় বিরতি ভঙ্গ হয়েছে।