গাজায় মতৈক্যের সরকার হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন হামাস ও ফাতাহ গাজায় মতৈক্যের সরকার পুনঃপ্রতিষ্ঠায় একমত হয়েছে। মিসরে দুই দিন আলোচনার পর এ বিষয়ে ‘সমন্বিত’ মতৈক্য হয়েছে। গত জুনে হামাস ও ফাতাহ যৌথ সরকার গঠন করলেও তা কার্যকর হয়ে ওঠেনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের বিরুদ্ধে গাজা উপত্যকায় ‘সমান্তরাল’ সরকার চালানোর অভিযোগ করেছিলেন। এএফপি