গাজায় ৪৬৯ শিশু হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৬৯ শিশু নিহত হয়েছে। গাজায় ইউনিসেফের প্রধান মাঠ কর্মকর্তা পারমিল আইরনসাইড গত বৃহস্পতিবার এই তথ্য জানান। তিনি গাজায় বসবাসকারী ১০ লাখ শিশুর জন্য পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, শিশুরা দুঃস্বপ্ন দেখে, বিছানা ভিজিয়ে ফেলে এবং তাদের মা-বাবাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়ালে যেতে দিতে চায় না। আইএএনএস