গাজার বাসিন্দাদের বাড়ি ছাড়তে বললেন নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকার লোকজনকে হামাস সদস্যরা সক্রিয় এমন এলাকা থেকে অন্যত্র সরে যেতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার পরদিন গতকাল রোববার তিনি সতর্কতা উচ্চারণ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
টেলিভিশনে প্রচারিত এক মন্তব্যে নেতানিয়াহু বলেন, ‘হামাস যেসব স্থানে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, সেসব স্থানের অধিবাসীদের শিগগিরই নিজেদের বাড়ি ছেড়ে যাওয়ার আহ্বান করছি। ওই সব স্থানের প্রত্যেকটি আমাদের লক্ষ্যবস্তু।’
যুদ্ধবিরতির আলোচনা থমকে যাওয়ার পর আবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল সকালে সর্বশেষ বিমান হামলা হয় একটি সাততলা ভবনে।