গাজার শিশুরা স্কুলে ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুরা দীর্ঘদিন পর স্কুলে ফিরেছে। অন্তত পাঁচ লাখ শিশু গত রোববার স্কুলে যায়। তবে দীর্ঘ ৫০ দিন ধরে চলা ধ্বংসযজ্ঞ দেখে দেখে বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুরা। নিয়মিত স্কুলে যাওয়ার উপযোগী করে তুলতে এসব শিশুর অনেকের বিশেষ যত্ন নিতে হবে। কারও কারও মানসিক স্থিরতা পুনরুদ্ধারে বিশেষ পরামর্শ সেবা দিতে হবে। শিশুদের মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি এখন বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ইতিমধ্যে দুই শতাধিক পরামর্শক নিয়োগ করা হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় আড়াই শতাধিক স্কুল ধ্বংস হয়।
আল-জাজিরা