গাজায় অস্ত্রবিরতির লক্ষ্যে আলোচনা শেষ দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে কায়রোয় চলমান আলোচনায় অগ্রগতি হলেও তা চুক্তি সম্পাদনের মতো যথেষ্ট নয় বলে ফিলিস্তিনি প্রতিনিধিদলের একজন মুখপাত্র জানিয়েছেন।
সংলাপের শেষ দিনে গতকাল বুধবার রাতে দুপক্ষের সমঝোতাকারীদের আবার আলোচনায় বসার কথা। খবর এএফপি ও রয়টার্সের।
ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ ৭২ ঘণ্টা অস্ত্রবিরতির মেয়াদ গত রাতেই শেষ হয়। আলোচনায় অংশ নেওয়া ইসরায়েলের একজন প্রতিনিধি বলেছেন, দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক।
অস্ত্র দেবে না যুক্তরাজ্য: গাজায় আবার সহিংসতা শুরু হলে ব্রিটিশ সরকার ইসরায়েলে তাদের কিছু কিছু অস্ত্র রপ্তানি স্থগিত রাখবে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযানে ওইসব অস্ত্র ব্যবহার করতে পারে এ উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।