গাজায় আবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল মঙ্গলবার আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আট দিন শান্ত থাকার পর আবার এই হামলা হলো। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় সোমবার দিবাগত রাত ১২টায়। কিন্তু মিসরের কায়রোতে দুই পক্ষের আলোচনা চলতে থাকায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। সেই সময় শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার রাত ১২টা। এর কয়েক ঘণ্টা আগেই গাজা থেকে রকেট ছোড়ার অভিযোগে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে দুই হাজারের বেশি ফিলিস্তিনি। বিবিসি