গাজায় ইসরায়েলি বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মিসরের মধ্যস্থতায় গত ২৬ আগস্ট গাজার নিয়ন্ত্রক হামাসের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছার পর থেকে এটাই প্রথম বিমান হামলা ইসরায়েলের। খবর বিবিসি ও এএফপির।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরায়েলের ভেতরে একটি রকেট ছোড়ার জবাবেই হামাসের একটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র দাবি করেন, ‘হামাসের সন্ত্রাসী স্থাপনায়’ গতকাল এ হামলা চালানো হয়।
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেন, ইসরায়েলের দক্ষিণে এশকোল নামক স্থানে গত শুক্রবার একটি রকেট আঘাত হেনেছে। এই বিমান হামলা তারই জবাব। রকেটটি একটি খোলা মাঠে এসে পড়ায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।