গাজায় ইসরায়েলের হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকায় হামাসনিয়ন্ত্রিত এলাকায় মঙ্গলবার রাতে ইসরায়েলের বিমান হামলায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের একটি রকেট হামলার কয়েক ঘণ্টা পর এ পাল্টা হামলা চালানো হয়। ফিলিস্তিনি নিরাপত্তা ও হাসপাতাল সূত্র এ কথা জানিয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান গাজার উত্তরাঞ্চলে হামাসের সামরিক শাখার দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে ঘাঁটি দুটির ব্যাপক ক্ষতি হয়। গাজা সিটির শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, এ হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে।