প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজা উপত্যকায় হামাসের অবস্থানের ওপর ইসরায়েলি সেনাবাহিনী ট্যাংকের গোলা নিক্ষেপ করেছে। এর আগে ইসরায়েলি সেনাদের ওপর হামাস গুলিবর্ষণ করে। তবে এসব ঘটনায় কেউ আহত হয়নি। সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ খবর দিয়েছেন। গাজায় ফিলিস্তিনি শাসনকাজ পরিচালনার কর্তৃত্ব ইসলামপন্থী সংগঠন হামাসের। তারা বলছে, গাজা উপত্যকার উত্তরাংশে বেইত লাহিয়া এলাকায় শনিবার রাতে ইসরায়েলি বাহিনী ট্যাংকের গোলা ছুড়েছে। তবে কেউ আহত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের গুলিবর্ষণের জবাব দিয়েছে। গত মাসেও তারা গাজায় এ ধরনের বেশ কিছু পাল্টা হামলা চালিয়েছে।
এএফপি