গাজায় দুই বহুতল ভবন ইসরায়েলি হামলায় বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজায় গতকাল মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় আরও দুটি বহুতল ভবন গুঁড়িয়ে গেছে। একটি ১৫ তলা ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আরেকটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। খবর গার্ডিয়ান পত্রিকার।
পুরোপুরি মাটিতে মিশে যাওয়া বাশা টাওয়ার নামের ১৫ তলা ভবনটিতে ফ্ল্যাট ও বিভিন্ন অফিস ছিল। এ ছাড়া ইতালিয়ান কমপ্লেক্স নামের অন্য বহুতল ভবনটির অংশবিশেষ অক্ষত আছে। ওই ভবনে হামলায় অন্তত ২৫ জন আহত হয়। ইতালির এক ব্যবসায়ী নব্বইয়ের দশকে ভবনটি নির্মাণ করেন। এতে বেশ কয়েকটি দোকান ও অফিস ছিল।
হামলা চালানোর আগে বহুতল ভবন দুটি ছেড়ে দেওয়ার জন্য বাসিন্দাদের সতর্ক করেছিল ইসরায়েল। এরপর বেশির ভাগ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে পুলিশ জানিয়েছে, গাজায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছে।