গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতির মধ্যেই হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় গত ৮ জুলাই শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। হতাহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ছবি: রয়টার্স
গাজায় গত ৮ জুলাই শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। হতাহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ছবি: রয়টার্স

হামাসনিয়ন্ত্রিত গাজায় গতকাল বুধবার দিবাগত রাতে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।

যুদ্ধবিরতির মেয়াদ পাঁচ দিন বাড়ানোর বিষয়ে হামাস ও ইসরায়েল সম্মত হওয়ার পরও গাজায় বিমান হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

সর্বশেষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ গতকাল স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয়।

তিন দিনের ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মিসরের রাজধানী কায়রোতে পরোক্ষ আলোচনায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ পাঁচ দিন বাড়াতে রাজি হয়।

এরপর গাজা থেকে হামাস রকেট ছুড়েছে বলে অভিযোগ তুলে সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের দাবি, গাজা থেকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গাজায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়।

হামাসের পক্ষ থেকে রকেট ছোড়ার অভিযোগ নাকচ করা হয়েছে।

এই ঘটনাকে উভয় পক্ষ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে কি না, তা স্পষ্ট নয়।

গাজায় গত ৮ জুলাই শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। হতাহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক নাগরিক।