গাজায় যুদ্ধাপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাম্প্রতিক অভিযানের সময় ইসরায়েল যুদ্ধাপরাধ সংঘটন করেছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ অভিযোগ করেছে। সংগঠনটি গতকাল বুধবার এক প্রতিবেদনে বলেছে, ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকা গাজার পারিবারিক আবাসস্থলগুলো লক্ষ্য করে হামলা চালানোর সময় ইসরায়েল ‘অনুভূতিহীন ঔদাসীন্য’ দেখিয়েছে। কিছু ঘটনায় তারা যা করেছে, তা যুদ্ধাপরাধের শামিল। ফিলিস্তিনি জঙ্গিরাও ওই সংঘাতের সময় যুদ্ধাপরাধ সংঘটন করেছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। দ্য গার্ডিয়ান।