গাজায় শনিবার ১২ ঘণ্টার 'অস্ত্রবিরতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের হামলার প্রতিবাদে গতকাল পূর্ব জেরুজালেমে বিক্ষোভ করেন ফিলিস্তিিনরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া এক ব্যক্তির প্রতি অস্ত্র তাক করে আছেন ছদ্মবেশী ইসরায়েলি পুলিশ l ছবি: এএফপি
ইসরায়েলের হামলার প্রতিবাদে গতকাল পূর্ব জেরুজালেমে বিক্ষোভ করেন ফিলিস্তিিনরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া এক ব্যক্তির প্রতি অস্ত্র তাক করে আছেন ছদ্মবেশী ইসরায়েলি পুলিশ l ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় আজ শনিবার ১২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও গাজাশাসনকারী ইসলামপন্থী সংগঠন হামাস। গতকাল শুক্রবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা এ অস্ত্রবিরতি চলবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এক সপ্তাহের একটি মানবিক অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। শুক্রবারই বিষয়টি ইসরায়েলের নিরাপত্তাসংক্রান্ত গোপন মন্ত্রিসভার বৈঠকে ওঠানোর কথা ছিল। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু পূর্বনির্ধারিত ফ্রান্স সফর বাতিল করে উড়ে গেছেন কাতারে। লক্ষ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে একটি অস্ত্রবিরতির প্রচেষ্টায় সহায়তা করা। অস্ত্রবিরতি এই আলোচনার সময় ১২ ঘণ্টা অস্ত্রবিরতির সিদ্ধান্ত এল।
উল্লেখ্য, গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ বন্ধের ধুয়া তুলে গত ৮ জুলাই ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে অভিযান শুরু করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। এই অভিযান প্রথম দিকে আকাশ ও নৌপথ থেকে বোমা নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকলেও গত ১৭ জুলাই স্থল অভিযান শুরু হয়। গত ১৮ দিনের টানা সংঘাতে গাজায় এরই মধ্যে প্রাণহানির সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। উদ্বাস্তু হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি। সর্বশেষ গত বৃহস্পতিবার গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি গোলার আঘাতে অন্তত ১৬ জনের প্রাণহানি ও দেড় শতাধিক লোক আহত হয়। চলমান সংঘাতে বাড়িঘর ছাড়া হওয়া কিছু গাজাবাসী ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন।