গাজায় হামলা চলবেই: নেতানিয়াহু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় তাঁদের বিমান হামলা চলবেই। গাজার নিয়ন্ত্রক হামাসের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে নতুন করে প্রচণ্ড লড়াই শুরু হওয়ার পর তিনি এ কথা বলেন।
ইসরায়েলি বাহিনীর তথ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গতকাল বুধবার হামাসের ১৩৭টি রকেট হামলার বিরুদ্ধে তারা ৯২টি বিমান হামলা চালিয়েছে।
হামাস দাবি করছে, গত মঙ্গলবার তাদের সামরিক কমান্ডার মোহাম্মদ দিফকে হত্যা করতেই ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় দিফের স্ত্রী-সন্তান নিহত হন।
দুই পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।