প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের রাজধানী বেইজিংয়ে গাড়ি চালনার বিধিনিষেধ ভঙ্গকারী চালকদের মোট ১৬ লাখ ডলারের সমপরিমাণ পর্যন্ত জরিমানা হতে পারে। ভয়াবহ বায়ুদূষণের জন্য জারি করা সর্বোচ্চ সতর্কতার মধ্যে এ ব্যবস্থার কথা জানাল কর্তৃপক্ষ। খবর বিবিসির।
বায়ুদূষণের কারণে বেইজিংয়ে দ্বিতীয়বারের মতো জারি করা সর্বোচ্চ সতর্কতা গত মঙ্গলবার শেষ হয়। এ সময়ের মধ্যে বেইজিংয়ের সড়কে এক দিন জোড় ও আরেক দিন বেজোড় নম্বর প্লেটের গাড়ি চলাচলের বাধ্যবাধকতা ছিল। কিন্তু চীনের গণমাধ্যম বলছে, ওই চার দিনেই ১ লাখ ১২ হাজার ৮০০ যানবাহন এই বিধি ভঙ্গ করেছে। ভুল দিনে প্রতি তিন ঘণ্টা গাড়ি চালানোর জন্য ১০০ ইউয়ান করে (১৫ মার্কিন ডলার) জরিমানা দিতে হবে চালককে।
জনবহুল বেইজিংয়ে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্যাক্সির সংখ্যা প্রায় ৫৬ লাখ।