প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণে শিয়া অধ্যুষিত বায়া এলাকায় পুরোনো গাড়ির বাজারে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটালে ওই হতাহতের ঘটনা ঘটে। দেশটিতে তিন দিনে এটি তৃতীয় বোমা হামলার ঘটনা। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। ইরাকি বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোট চার মাস আগে আইএসের কাছ থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করে। এরপর থেকে আইএসের জঙ্গিরা হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।