গির্জা উড়িয়ে দিল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি গির্জা বোমা মেরে উড়িয়ে দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত রোববার খ্রিষ্টধর্ম পবিত্র উৎসব ইস্টার সানডে অনুষ্ঠান চলাকালে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। অবশ্য হামলার ঘটনায় কতজন হতাহত হয়েছে, তা খবরে জানানো হয়নি। খবরে বলা হয়, জঙ্গিরা হাসাকা প্রদেশের তেল নাসরি গ্রামে অবস্থিত ভার্জিন মেরি নামের গির্জাটির ভেতরে বিস্ফোরক প্রতিস্থাপন করে রেখেছিল।
রয়টার্স