গির্জায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ঝাপা জেলায় গত সোমবার রাতে দুটি গির্জায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ হতাহত না হলেও গির্জা দুটির বেশ ক্ষতি হয়। পুলিশ বলেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঝাপির দামাকের জয়তি চার্চ এবং খাজুরগাছির ইমানুয়েল চার্চে বিস্ফোরণের ঘটনা ঘটে। জয়তি চার্চের পালক পুরোহিত এনডি থুলাং বলেন, দুটি বোমার আঘাতে গির্জার জানালা ভেঙে গেছে। একটি দরজারও ক্ষতি হয়েছে। ঝাপা জেলার গৌররাধা এলাকার আরেকটি গির্জায় একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। তিনটি গির্জাতেই হিন্দু মোর্চা নামের একটি সংগঠনের প্রচারপত্র পাওয়া গেছে। নেপালের সাংবিধানিক গণপরিষদ হিন্দু রাষ্ট্র ঘোষণার একটি সংশোধনী প্রস্তাব বাতিল করে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখার পক্ষে মত দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল।
কাঠমান্ডু পোস্ট