গিলেও রক্ষা হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচার করার উদ্দেশ্যে ১ লাখ ৯৫ হাজার পাউন্ড দামের একটি হীরা গিলে ফেলেন এক নারী। কিন্তু নিরাপত্তা ক্যামেরায় তা ধরা পড়ে। অস্ত্রোপচার করে ওই নারীর পাকস্থলী থেকে সেই হীরা উদ্ধার করা হয়েছে। চীনের ওই নারী গত বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অলংকার মেলা থেকে ছয় ক্যারটের ওই হীরা চুরি করে সটকে পড়েন। তবে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পুলিশ তাঁকে আটক করে। চীনের ওই নারী প্রথমে হীরা চুরির কথা অস্বীকার করলেও এক্স-রে করে তাঁর পাকস্থলীতে হীরার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় কর্তৃপক্ষ।

বিবিসি