প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের রাজনৈতিক দলের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ গতকাল রোববার ভবনটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে। হোসনি মোবারকের দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) কার্যালয় ভবনটি ভেতর থেকে ভেঙে ফেলা হয় ২০১১ সালে মোবারকের শাসনবিরোধী আন্দোলনের সময়। ওই বছর এপ্রিলে এনডিপি ভেঙে যাওয়ার পর থেকে ভবনটি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল।
রয়টার্স