প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি এবং উপসাগরীয় দেশগুলোতে হামলার ষড়যন্ত্র করার দায়ে ইরানের এক ব্যক্তিসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। ওই দুজনের অনুপস্থিতিতেই বিচারকাজ চালানো হয়। ওই দুই ব্যক্তিসহ কুয়েতের শিয়া সম্প্রদায়ের ২৪ জন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। এঁদের একজনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর ১৯ জনকে ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১ জনকে জরিমানা করা হয়েছে। মামলার তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এএফপি