গুপ্তরা দুবাইয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার ধনাঢ্য ও প্রভাবশালী গুপ্ত পরিবার দেশটি ছেড়ে হঠাৎ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে গেছে। সিটি প্রেস উইকলি পত্রিকাকে ওই পরিবারের মুখপাত্র নাজিম হোয়া গতকাল রোববার এ কথা জানান। গত বৃহস্পতিবার পরিবারটির সদস্যরা দক্ষিণ আফ্রিকা ছাড়ে বলে জানান তিনি। দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত গুপ্ত পরিবার সরকারের ওপর মাত্রাতিরিক্ত প্রভাব খাটায় বলে অভিযোগ আছে। সাম্প্রতিক সময়ে সরকারের নেপথ্যে থেকে কলকাঠি নাড়ানোর অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা। খনি, গণমাধ্যম, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দুই ভাই অজয় ও অতুল গুপ্তের বিশাল ব্যবসা আছে।