গুলি করে দুজনকে হত্যা করলেন শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে খ্যাতনামা এক ধনকুবেরের মালিকানাধীন স্কুলের এক শিক্ষক প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা ও এক কর্মীকে গুলি করে হত্যা করেছেন। আজ বুধবার এ ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এ কথা জানায়। খবর এএফপির।
সৌদি আরবে এ ধরনের ঘটনা বিরল। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ঘটনার সময় স্কুল বন্ধ ছিল। সেখানে শিশু শিক্ষার্থীরা ছিল না। নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, ইরাকি বংশোদ্ভূত ওই শিক্ষককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনার বিষয়ে রিয়াদ পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা। রিয়াদ পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এক শিক্ষক একটি আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের একটি কক্ষে যান এবং তিনি গুলি করে স্কুলের সহযোগী অধ্যক্ষ ও আরেকজন কর্মচারীকে হত্যা করেন।’