প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েল অধিকৃত
পশ্চিম তীরে গত বৃহস্পতিবার বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলি দম্পতি নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ অভিযোগ করেছে, ফিলিস্তিনি বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে। ওই দম্পতি চার শিশুকে নিয়ে গাড়িতে করে ইহুদি বসতি এলাকায় যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ওই দম্পতি নিহত ও চার শিশু সামান্য আহত হয়। শিশুদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বয়স চার মাস থেকে নয় বছর পর্যন্ত। এ হামলাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এএফপি