প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরী গতকাল শনিবার পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে পশ্চিম তীরের বসতি এলাকায় ইসরায়েলি একজন রক্ষীকে ছুরিকাঘাত করতে চেয়েছিল বলে দাবি করছে পুলিশ। চলতি সপ্তাহে ওই এলাকায় এ নিয়ে তৃতীয়বার হামলা হলো। ফিলিস্তিনি এক কিশোর গত রোববার পশ্চিম তীরের দক্ষিণ অংশে ওতিনেল এলাকায় ইহুদি বসতিতে প্রবেশ করে দাফনা মেইর (৩৮) নামের একজন নার্সকে তাঁর ঘরে ছুরি মেরে হত্যা করে। জবাবে ওই হত্যাকারীর বাড়ি ধ্বংস করার অঙ্গীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরদিন সোমবার পশ্চিম তীরের তেকোয়া এলাকার রাস্তায় একজন অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাত করা হয়।
এএফপি