গৃহপরিচারিকার ন্যূনতম মজুরি
পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম গৃহপরিচারিকাদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করল কুয়েত। কুয়েতের আল-আনবা সংবাদপত্র গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেছে, গৃহপরিচারিকাদের মাসিক বেতন ন্যূনতম ৬০ দিনার (২০০ ডলার) নির্ধারণ করে অধ্যাদেশ জারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ খালেদ আল-সাবাহ। অধ্যাদেশে গৃহকর্মীদের সাপ্তাহিক ছুটি, বছরে সবেতন এক মাস ছুটি, চুক্তির মেয়াদ শেষে প্রতিবছরের জন্য এক মাসের বেতন সুবিধাসহ অন্যান্য অধিকারের নিশ্চয়তাও দেওয়া হয়েছে।