গোপন বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর আরব নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পরিকল্পনা শুনতে নেতানিয়াহু এই পদক্ষেপ নেন। ইসরায়েলি একটি পত্রিকা গতকাল রোববার এ খবর দিয়েছে। জর্ডানের আকাবা শহরে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর আয়োজনে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওই বৈঠকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও যোগ দিয়েছিলেন।