প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইরান বিষয়ে কয়েক দফা গোপন বৈঠক করেছে সৌদি আরব ও ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট এক খবরে এ কথা বলেছে। খবরে বলা হয়, পরমাণু অস্ত্র তৈরি করা থেকে তেহরানকে বিরত রাখায় করণীয় ঠিক করতে এবং ইরানের ক্রমবর্ধমান প্রভাব কমাতে সৌদি আরব ও ইসরায়েলের প্রতিনিধিরা গত বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত পাঁচ দফা গোপন বৈঠক করেছেন। ভারত, ইতালি ও চেক প্রজাতন্ত্রে এসব বৈঠক হয়। ইরান ও সৌদি আরব বরাবরই মধ্যপ্রাচ্যে প্রাধান্যের জন্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে ইসরায়েল মনে করে, ইরান তাঁর নিজের অস্তিত্ব ও আঞ্চলিক শান্তির জন্য হুমকি। সৌদি আরব ও ইসরায়েল উভয়ের আশঙ্কা, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে।
টাইমস অব ইন্ডিয়া