গ্রিসে ফরাসি দূতাবাসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের এথেন্সে ফ্রান্সের দূতাবাস লক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার গ্রেনেড হামলা হয়েছে। এ ঘটনায় দূতাবাসের বাইরে কর্তব্যরত পুলিশের এক কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ভোরে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি গ্রেনেড ছোড়ে। বিস্ফোরণে দূতাবাসের প্রধান দরজার সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পুলিশ দূতাবাসের চারপাশের এলাকা ঘিরে ফেলে। পুলিশের ধারণা, স্থানীয় নৈরাজ্যবাদীরা এই হামলা করেছে। এরা প্রায়ই কূটনৈতিক পাড়ায় হামলা চালায়। গ্রিসের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ এই হামলার তদন্ত করছে।