গ্রেটার মেকংয়ে নতুন প্রজাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: এএফপি/ডব্লিউডব্লিউএফ/আলেক্সান্দর তেনি/পরাউই পমশোতে
সূত্র: এএফপি/ডব্লিউডব্লিউএফ/আলেক্সান্দর তেনি/পরাউই পমশোতে

ড্রাগনের মতো শিংওয়ালা টিকটিকি। সাপের মাথায় রংধনুর আভা। আরও আছে ছোট্ট একটা ব্যাঙ। মেকং এলাকায় এমন ১৬৩টি নতুন প্রজাতির খোঁজ মিলেছে। একদল বিজ্ঞানী গত এক বছরে সেগুলো শনাক্ত করেছেন। প্রাণিবৈচিত্র্যের জন্য সুপরিচিত জায়গাটি এখন নানা কারণে হুমকির মুখোমুখি।
তিব্বতীয় মালভূমি থেকে কয়েকটি পর্বত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অরণ্যের ওপর দিয়ে বয়ে গেছে মেকং নদী। এটিই সেখানে এত বৈচিত্র্যময় একটি অঞ্চলের টিকে থাকার সহায়। প্রতিবছর বিজ্ঞানীরা নতুন নতুন প্রজাতির সন্ধানের ঘোষণা দেন।
ওয়ার্ল্ডওয়াইড ওয়াইল্ডলাইফ ফান্ডের গ্রেটার মেকং অঞ্চলের প্রতিনিধি জিমি বোরাহ বলেন, বিশ্বের সংরক্ষণ বিজ্ঞানীদের জন্য গ্রেটার মেকং একটি আকর্ষণীয় জায়গা। কারণ, সেখানে অবিশ্বাস্য রকমের প্রজাতিবৈচিত্র্য রয়েছে, আর নিত্যনতুন প্রজাতির খোঁজও মিলছে।
গ্রেটার মেকং অঞ্চলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড এবং মিয়ানমারের অংশ রয়েছে। বাঁধ ও সড়ক নির্মাণ থেকে শুরু করে বন্য প্রাণী চোরাচালান প্রভৃতি কারণে জায়গাটি হুমকির মুখোমুখি।