ঘাঁটি করবে না চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন বলেছে, ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপে সামরিক ঘাঁটি তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। গত সপ্তাহে বিদেশিদের কাছে জমি বিক্রি করার সুযোগ দিয়ে মালদ্বীপ একটি আইন পাস করে। তখন দেশটির বিরোধী দল উদ্বেগ প্রকাশ করে বলেছিল, চীনকে সামরিক ঘাঁটি তৈরির পথ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি বলেছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত মহাসাগরে চীনের উপস্থিতি আরও জোরদার করতে সহায়তা করছে সরকার। তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জমি বিক্রির সিদ্ধান্ত মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়। দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীন সব সময় শ্রদ্ধাশীল।
রয়টার্স