প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ওকিনাওয়া দ্বীপে একটি নতুন মার্কিন বিমানঘাঁটি নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে গতকাল রোববার টোকিওতে পার্লামেন্টের চারদিকে প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী মানববন্ধন করে। বিক্ষোভকারীরা ‘নো টু হেনোকো’ লেখা ব্যানার বহন করে। হেনোকো ওকিনাওয়া দ্বীপের একটি ছোট্ট উপকূলীয় এলাকা। টোকিও ও ওয়াশিংটন ফুতেনমা সামরিক ঘাঁটি হেনোকোতে স্থানান্তর করার পরিকল্পনা করছে। জাপানে অবস্থানরত ৪৭ হাজার মার্কিন সেনার অর্ধেকের বেশি ওকিনাওয়াতেই মোতায়েন। এক সপ্তাহ আগে ওকিনাওয়ার মার্কিন ঘাঁটি বিরোধী গভর্নরের নেতৃত্বে বিক্ষোভ হওয়ার পর গতকাল এ মানববন্ধন হলো।
এএফপি