প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ গ্রহণের অভিযোগের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান-কু। প্রধানমন্ত্রীসহ প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই সরকারের কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠেছে। প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই বর্তমানে লাতিন আমেরিকা সফরে রয়েছেন। তাঁর একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত হবে কি না, প্রেসিডেন্ট দেশে ফেরার পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী সপ্তাহে দেশে ফিরবেন প্রেসিডেন্ট পার্ক। মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রী পদে যোগ দেন লি ওয়ান-কু। প্রধান বিরোধী দল তাঁর বিরুদ্ধে অভিশংসনের হুমকি দেওয়ার পর সোমবার রাতেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
এএফপি