ঘুষের অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষের অভিযোগকে কেন্দ্র করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের অর্থমন্ত্রী আকিরা আমারি। তাঁর এ সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কেননা, নেতৃত্বের প্রশ্নে আবে এ বছরই এক গুরুত্বপূর্ণ ভোটাভুটির সম্মুখীন হচ্ছেন। অর্থমন্ত্রী গতকাল রাজধানী টোকিওতে সংবাদ সম্মেলনে বলেন, ‘মন্ত্রিসভা থেকে আজই পদত্যাগ করছি।’ সপ্তাহ খানেক আগে এক পত্রিকার খবরে দাবি করা হয়, প্রবীণ এই রাজনীতিক ও তাঁর একজন কর্মচারী একটি নির্মাণপ্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ২০ লাখ ইয়েন ঘুষ নিয়েছেন। অর্থমন্ত্রী আমারি ঘুষ নেওয়ার অভিযোগ নাকচ করে দিলেও স্বীকার করেছেন, তাঁর দপ্তরে অর্থ পাঠানো হয়েছিল। তাঁর সচিব ব্যক্তিগত কাজে ৩০ লাখ ইয়েন খরচ করেন।
এএফপি