চাপ বাড়ছে পার্ক গিউনের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট পার্ক গিউন হের পদত্যাগের দাবিতে আবার উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। সরকারের কাজে প্রেসিডেন্টের প্রভাবশালী বন্ধু ছই ছন শের হস্তক্ষেপের অভিযোগে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার টানা তৃতীয় সাপ্তাহিক ছুটির দিনে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। এতে অংশ নেন লাখো মানুষ। জনরোষ কমাতে প্রেসিডেন্ট বিরোধী দলের সঙ্গে মিলে নতুন মন্ত্রিসভা গঠন ও কিছু ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছেন। কিন্তু তাতেও কাজ হয়নি। বরং প্রধান বিরোধী দলের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন। গত ২৫ অক্টোবর পার্ক গিউন হে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন, বন্ধু ছই ছন শে কোনো সরকারি পদে না থাকলেও তিনি রাষ্ট্রীয় বিষয়ে তাঁর পরামর্শ চান