চার তুর্কি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইন্দোনেশিয়ায় তুরস্কের চারজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোনেশিয়ার এলিট পুলিশের মুখপাত্র রাফলি অমর জানান, গত শনিবার সুলাওয়েসি জেলা থেকে ওই চার তুর্কিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, তাদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ওই মুখপাত্র আরও জানান, একটি গাড়ি ধাওয়া করে তুরস্কের ওই নাগরিকদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চার ইন্দোনেশীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।
এএফপি